Prem Tame Bangla Song Lyrics - Shreya Ghoshal - প্রেম টেম লিরিক্স
চলছে না, চলবে না
ভেজা মন টন গলবে না,
যায় দিন, সব নিজের মত কেটে।
জ্বালছি না, জ্বালবো না
এই মিথ্যে জাল বোনা,
এলে আয়, অন টাইমে কিংবা লেটে।
ভুল ভালোবাসার ঢেউ
জানি আসবেনা তো কেউ,
মন এক পা, এক পা দু’পা হেঁটে।
জানি বেকার সব প্রমিস
ব্যাকপ্যাকে গুছিয়ে দিস
মন আনচান এ..
প্রেম টেম না না না
প্রেম টেম না না না
প্রেম টেম না না না,
গেম টেম না না না
গেম টেম না না না
গেম টেম না না না।।
ইন্দ্রজাল টালমাটাল
ফ্রিতে ফুচকা খাওয়ার তাল,
চুমুহীন এই যৌবন গেল জলে।
দুঃখী সোল, গন্ডগোল
এই পাতলা প্রেমের ঝোল,
খুচরো পাপ, গেল পকেট থেকে গলে।
ভালবাসা কারে কয়
সখী ঝোলাবে নিশ্চয়,
মন এক পা, এক পা দু’পা ফেলে।
এই ব্যর্থ হবার ট্র্যাপ
ফাঁদ পাতছে যে হোয়াটসঅ্যাপ,
মন আনচান এ..
প্রেম টেম না না না
প্রেম টেম না না না
প্রেম টেম না না না,
গেম টেম না না না
গেম টেম না না না
গেম টেম না না না।।
Post a Comment
Please do no enter any spam Link in the comment box.
Thanks