E Path Geche Beke Bangla Song Lyrics - এ পথ গেছে বেঁকে লিরিক্স
এ পথ গেছে বেঁকে
কী ছবি যে এঁকে কে জানে,
আজ মনে হয় তুলি
আকাশের চোরাবালি, আনমনে।
যত স্মৃতি কত কি সাথে নিয়ে
কত রাত নদী হয়ে যায় বয়ে, কে চায়
এ মনের হিসেব কি ওই মন রাখে ?
শত তারায় তারায় আজও খুঁজছি তাকে, হায়।
কত তোমার কত কথা
রূপসী রূপকথা বলো তারায়,
আমি থাকি একা সঙ্গে
তবু তোমার তরঙ্গে ভেসে যায়।
ফিরে আসি বারেবারে সব ভেঙে
যত না পাওয়া আজ পাওয়ার রঙে,
এ মন জানে পথ ভোলার মানে, কে চায়।
এ মনের হিসেব কি ওই মন রাখে ?
শত তারায় তারায় আজও খুঁজছি তাকে, হায়।
আমি জানি তুমি আসবে
ভালোবাসা ভালোবাসবে, বলো তাই
পথ খুঁজি, তবু বুঝি
সেই তুমি শুধু তুমি আশ্রয়।
শত স্মৃতি ভেজালো অঝোরে
আমি অচেনা আজ আমার ঘরে
হয়ে নিঃস্ব আমার অগোচরে কে চায়।
এ মনের হিসেব কি ওই মন রাখে
শত তারায় তারায় আজও খুঁজছি তাকে,
এ মন যে জানে পথ ভোলার মানে
কে জানে তুমি কেন আমার মনে।
Post a Comment
Please do no enter any spam Link in the comment box.
Thanks